সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথি সাহার উর্দু গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

সিঁথি সাহা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।

সোশ্যাল মিডিয়ায় নতুন এ গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এ গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’

বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।

উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে।

সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250