বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

৪৭তম ট্রফির সামনে মেসি, মাঠে নামার আগেই ভাঙল আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম দুটি ট্রফি জিতেছিল ইন্টার মায়ামি। এবার তৃতীয় ট্রফি জয়ের জন্যও দলটি তাকিয়ে আছে সেই মেসির দিকেই। আজ সোমবার (১লা আগস্ট) সিয়াটল সাউন্ডার্সকে হারাতে পারলেই লিগস কাপের দ্বিতীয় ট্রফি ঘরে তুলবে মায়ামি। আর এই শিরোপা সমৃদ্ধ করবে মেসির বর্ণিল ট্রফি ক্যাবিনেটকেও।

৪৬ ট্রফি জিতে আগেই সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। ৪১ ট্রফি জেতা দানি আলভেজ ফুটবল ছেড়েছেন আরও আগে। ফলে এ মুহূর্তে শিরোপা জেতায় মেসির ধারেকাছেও নেই অন্য কেউ। এখন আজ মায়ামি যদি জিততে পারে, তবে মেসি মূলত ছাড়িয়ে যাবেন নিজেকেই।

নিজেকে ছাড়িয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ এই ফাইনালের আগে মেসি পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানোও। তিনি বলেছেন, ‘মেসি ভালো আছে। কিছু ম্যাচ মিস করার পরও অরল্যান্ডোর বিপক্ষে সে পার্থক্য গড়ে দিয়েছিল। আমি তাকে নিয়ে এবং যেভাবে সে ম্যাচটা শেষ করেছিল, তা নিয়ে আনন্দিত।’

এর মধ্যে মেসিকে নিয়ে কথা বলেছেন তার সতীর্থ ও বন্ধু রদ্রিগো দি পল। শিরোপা জেতার জন্য মেসি উজ্জীবিত উল্লেখ করে দি পল বলেছেন, ‘আমরা সবাই জানি, জেতার ব্যাপারে তার মানসিকতা কেমন। এটা তরুণদের জন্য, পুরো দলের জন্যই বিশাল প্রেরণা। জয় আলাদা শক্তি জোগায়, এটা এমন কিছু, যা আপনি সব সময়ই প্রত্যাশা করেন। সোমবার দিনটিও আমাদের সবার জন্য দারুণ আনন্দ বয়ে আনতে পারে।’

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250