শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ৭ই জানুয়ারি শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। শনিবার (২৭শে ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এই কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করছে।চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে কাজ চলছে। যাতে তাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে। মনে রাখতে হবে আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। ফলে এমন তথ্য বলা যাবে না যা শত্রুকে শক্তিশালী করে।'

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ‘হাদির হত্যাকারীরা দেশের বাহিরে গিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনতে কূটনীতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতে তাদের খুঁজে পাওয়া গেলে দেশটি আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানাবে।'

জে.এস/

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250