বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত দুই মাসে যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা  করা হবে।

উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার (২৭শে আগস্ট) সচিবালয়ে তার অফিসকক্ষে জাতিসংঘের তিন সদস্যদের ওএইচসিএইচআরের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ওএইচসিএইচআরের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মাউনজোভেনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেঞ্জা ও আলেকজেন্ডার জেমস আমির আই জুন্দি।

ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্যরা মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা এক নম্বর অবস্থান অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘ প্রতিনিধিদলকে অনুরোধ করেছি। তিনি বলেন, প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। 

আ/কেবি

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250