মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ছোটদের বেড়াতে নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে অনেকে কচিকাঁচাদের নিয়ে বেড়ানোর পরিকল্পনা হয়তো করেছেন। তবে ছোটদের বেড়াতে নিয়ে যাওয়া আবার বড় চ্যালেঞ্জ। এক নয়, একাধিক বিষয় মাথায় রাখতে হয়। কিছু এদিক-ওদিক হয়ে গেলেই মুশকিল।

এক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে তা হলো ঠিকঠাক একটা লোকেশন পছন্দ করতে হবে। যেখানেই যাবেন আগে তার রুট ম্যাপ করে নিতে হবে ভালো করে। আপনার বাড়ির খুদে সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এতে দুটো কাজ হবে। এক, তারা খুবই উৎসাহিত হয়ে নিজেদের মতামত দেবে। দুই, তারাও প্ল্যানিং করতে শিখবে।

বেড়ানোর জায়গা কতটা নিরাপদ সেটাও জেনে রাখা প্রয়োজন। যে জায়গায় যাচ্ছেন, সেখানকার সামাজিক পরিবেশ সম্পর্কে জেনে রাখবেন। আবার স্থানীয় পুলিশ ও ডাক্তারের খোঁজ রেখে দেবেন। প্রয়োজনে যে হোটেল, রিসোর্ট বা হোম স্টেতে থাকবেন সেখানকার সঙ্গে এ বিষয়ে কথা বলে রাখবেন। প্রয়োজনীয় ওষুধ, ফার্স্ট এইড কিটও নিয়ে নেবেন সঙ্গে।

আরো পড়ুন : শিশুর ঘুমের সমস্যা দূর করবে যেসব খাবার!

গন্তব্যে পৌঁছানোর জন্য এমন রুট পছন্দ করবেন যাতে আপনার ও বাচ্চাদের জার্নি কমফোর্টেবল হয়। একটু পড়াশোনা করে নেবেন, আশেপাশে কী কী আকর্ষণীয় জায়গা রয়েছে, যা আপনার শিশুর ভালো লাগতে পারে। থাকার জন্য এমন জায়গা বাছবেন যেখানে তারা একটু খেলাধুলো করতে পারে।

শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খাবার খুব গুরুত্বপূর্ণ। যে কয়েকটা দিন বাইরে থাকবেন সে কটা দিনের জন্য পর্যাপ্ত খাবার নিয়ে নেবেন। কোথায় কী পাওয়া যায় তা তো আগে থেকে বলা যায় না! আর হ্যাঁ, সবসময় বোতলের পানিই বাচ্চাকে দেবেন ও আপনি খাবেন। খাবারের পাশাপাশি কিছু খেলনাও রেখে দেবেন সঙ্গে।

বেশি হাঁটলে বা দৌড়ালে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে। সেদিকেও খেয়াল রাখতে হবে। হাতের কাছে পানি সবসময় রাখবেন। আর ওয়েট টিস্যু সঙ্গে রেখে দেবেন। চোখ-মুখ মুছিয়ে দিতে বা খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার করে নিতে খুব কাজে দেবে। ছবি তুলবেন, হাসবেন, খেলবেন আর ছোটদের সঙ্গে ছোটবেলাকে আবার উদযাপন করবেন।

এস/  আই.কে.জে


শিশু ঘুরাঘুরি টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250