রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসের সমাপ্তির সঙ্গে সঙ্গে ঈদের আনন্দময় সময়টিকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও একতা বাড়ানোর সময় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রী মোদি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর এসেছে। এ আনন্দময় উৎসবে আপনাকে ও বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও ২০ কোটি মুসলমান পবিত্র মাসে সংযম পালন করেছেন। রমজান মাসের শেষে এ ঈদুল ফিতর আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধ মনে করিয়ে দেয়, যা আমাদের জাতি ও বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে একত্রে আবদ্ধ করে। এ শুভক্ষণে আমি বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হোক।’

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, ‘আপনার প্রতি আমার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শুভেচ্ছা রইলো।’

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

দুই আয়ারল্যান্ড একীভূত হওয়া হবে ‘দারুণ ব্যাপার’, বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘কনসার্ট’ নিয়ে সমঝোতা, কওমি নেতা বললেন—‘অশ্লীলতা হবে না’

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250