মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১২ই এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

তিনি জানান, যে সব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান, সেসব এলাকার সব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকার সব হোটেল মালিকদের পর্যটক বা ভ্রমণকারীদের হোটেল রুম ভাড়া না দেওয়ার পাশাপাশি যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে তাদের না-নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ওআ/

বান্দরবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250