শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে আজ শনিবার (৪ঠা অক্টোবর) দলীয় প্রধান নির্বাচিত করেছে। এতে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। খবর এএফপির।

৬৪ বছর বয়সী তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে ‘পর্বতসমান কাজ’ শেষ করতে হবে।

কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে এলডিপি। কিন্তু অভিবাসনবিরোধী ‘সানসেইতো’সহ ছোট দলগুলোর প্রতি সমর্থন বৃদ্ধির কারণে দলটির প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে।

রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত তাকাইচি এলডিপির দলীয় প্রধান নির্বাচনের প্রতিযোগিতায় বিভিন্ন কড়া মন্তব্য করে ব্যাপক আলোচিত হন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় চলতি মাসের শেষ দিকে তিনি নিশ্চিতভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের অনুমোদন পেতে যাচ্ছেন।

এলডিপির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো কোইজুমি। তাকাইচির চেয়ে ২০ বছরের ছোট কোইজুমি মধ্যমপন্থী হিসেবে পরিচিত। প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। এতে জয়ী হন তাকাইচি।

জয়ের পর এলডিপির সদর দপ্তরে তাকাইচি বলেন, ‘আপনাদের মতো এত মানুষের সঙ্গে মিলে আমরা এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করেছি। এখন খুশি হওয়ার পরিবর্তে, (আমি মনে করি) সামনে আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি নিশ্চিত, আমাদের একসঙ্গে করার মতো অনেক কাজ আছে। আমাদের মিলেমিশে কাজ করতে হবে।’

এলডিপির নবনির্বাচিত এই নেতা বলেন, ‘আমাদের সব প্রজন্মকে নিজে কাজ করতে হবে। (এলডিপিকে) পুনর্গঠনের জন্য এক হয়ে কাজ করতে হবে...সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’ তার উৎসাহব্যঞ্জক এসব কথা শুনে উপস্থিত লোকজন করতালি দেন।

জে.এস/

সানায়ে তাকাইচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250