শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু বুধবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (১৬ই অক্টোবর) থেকে, চলবে ২২শে অক্টোবর পর্যন্ত।

আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ডে চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে।আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ২২শে অক্টোবর পর্যন্ত।

আরো পড়ুন : এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী

মঙ্গলবার (১৫ই অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।

এস/ আই.কে.জে/

এইচএসসির ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250