রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন রাজশাহীর এক ছাত্রদল নেতা। তার নাম মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল সোমবার (৯ই ফেব্রুয়ারি) রাতে তাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রদল।

দলীয় সূত্র জানায়, সোমবার রাত ৭টার দিকে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। এর আগের দিন তিনি জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।

সর্বশেষ পোস্ট দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে রাতেই মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বহিষ্কৃত নেতা মুস্তাফিজুর রহমান মুঠোফোনে সুখবর ডটকমকে জানান, বহিষ্কারের ঘটনায় তার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। তবে তিনি দাবি করেন, বিজ্ঞপ্তিতে তার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। অথচ সাংগঠনিকভাবে তার নাম মিলন পারভেজ। তিনি এই বহিষ্কার নিয়ে ভাবছেন না।

ফেসবুক পোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250