বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

ক্লদিয়া শিনবাউম মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ক্লদিয়া শিনবাউম (৬১)। তিনি ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

সোমবার (৩রা জুন) দুটি প্রধান বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

ক্লদিয়ার জয়ে তার সমর্থকরা মারিয়াচি সংগীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

আরো পড়ুন: ইসরায়েলিরা ঢুকতে পারবে না মালদ্বীপে

প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, আমি ওব্রাদরের অগ্রগতি আরো এগিয়ে নিতে চাই। আমি আপনাদের হতাশ করব না।

সমর্থকদের মুহুর্মুহু ‘প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট’ হর্ষধ্বনির মধ্যে তিনি বলেন, এই প্রজাতন্ত্রের ২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো আমি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছি।

রোববার (২রা জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

শিনবাউম আগামী ১লা অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।

সূত্র:এএফপি ও আল-জাজিরা

এসি/

প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250