মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

আমেরিকা ও চীনের বাণিজ্য আলোচনার অগ্রগতিতে বেড়েছে ডলারের দর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও চীনের বাণিজ্য আলোচনায় অগ্রগতির খবরে আজ সোমবার সকালে ওয়াল স্ট্রিট স্টকের ফিউচার্সের উত্থান হয়েছে। একই সঙ্গে আমেরিকান ডলারের শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার ইনডেক্সের মান বেড়েছে। খবর রয়টার্সের।

আজ সোমবার (১২ই মে) সকালে ওয়াল স্ট্রিটের সূচক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ২ শতাংশ। নাসডাক ফিউচার্স বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ইউরোস্টক ৫০ ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ ও এফটিএসই ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ ও ডিএএক্স ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।

আজ দিনের শুরুতে জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ; দক্ষিণ কোরিয়ার কেএস ১১ সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

আজ সকালে ইয়েনের বিপরীতে আমেরিকান ডলারের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ১৪৫ দশমিক ৯০ ইয়েন। ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ইউরোতে পাওয়া যাচ্ছে ১ দশমিক ১২ ডলার। সর্বোপরি ডলার ইনডেক্সের মান বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ; উঠেছে ১০০ দশমিক ৬০ পয়েন্টে।

এ ছাড়া চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে বিশ্ববাজারে মন্দা এড়ানোর আশা জেগেছে। আজ বাজারে তারই প্রতিফলন ঘটেছে, যদিও দুই দেশের বাণিজ্যচুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা হচ্ছে সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর জেভোয়। এ বিষয়ে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এ আলোচনায় বেশ অগ্রগতি লক্ষ্য করা গেছে।

অপরদিকে চীন বলেছে, দুই পক্ষের মধ্যে বাণিজ্যচুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষ নতুন এক অর্থনৈতিক সংলাপ ফোরাম গঠনের বিষয়ে সম্মতি জানিয়েছে।

তবে আমেরিকা ও চীনের চলমান আলোচনা থেকে ভালো কিছু আসবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে ভারত-পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতি হয়েছে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিরতির সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। আর তাই ভূরাজনীতিতে এমন সুখবরের প্রভাব বিশ্বাবজারেও পড়েছে বলে রয়টার্স সূত্রে জানা যায়।  

আরএইচ/

বিশ্ববাজার ডলারের মূল্যবৃদ্ধি চীন-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250