শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৮ই জুলাই) বিকেল ৪টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মোড় অবরোধ শুরু করেন। 

শিক্ষার্থীরা প্রথমে শাহবাগে অবস্থান নেন। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্য ভবন, ফার্মগেট, সাইন্সল্যাব, নীলক্ষেত, পরীবাগ, গুলিস্তান মোড় অবরোধ করেন।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মিছিল নিয়ে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অভিমুখে রওনা দেন। বিকেল ৫টায় তারা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ফার্মগেট সংযুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। পুলিশের বাধা উপেক্ষা করে ফার্মগেটের কনকর্ড টাওয়ারের পাশে শিক্ষার্থীরা অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চাংখারপুলে অবস্থান নিয়েছেন। এতে মেয়র মো. হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এ মোড়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করেন।  

কেবি/  আই.কে.জে

অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250