বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করছেন তিনি।

পাশাপাশি প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের সঙ্গে রয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দম্পতিও।

এই অনুষ্ঠান ‌প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়।

আরো পড়ুন : প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে ট্রাম্পের স্বাক্ষর

এদিকে ২০২১ সালের ৬ই জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার পাঁচশ জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দিয়েছিলেন, তখন তিনি ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ৬ই জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।

ক্যাপিটল হিল আক্রমণের জন্য কারাবন্দিদের ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বন্দি হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এস/কেবি


ট্রাম্প-মেলানিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250