বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

হাইকোর্ট নিয়ে মন্তব্য, ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৪শে মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন এ নোটিশ পাঠান। সারজিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে।

আর নোটিশ প্রাপ্তির দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী মামুনুর রশিদ। হাইকোর্ট গত বৃহস্পতিবার (২২শে মে) ওই রিট খারিজ করে দেন।

নোটিশে বলা হয়, রিট খারিজের পর সারজিস তার ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার এ মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি অসম্মান দেখিয়েছেন, যা দেশের উচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।

এইচ.এস/

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250