সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ পর্যটন মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত এবারের মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন খাতের অংশীজনরা অংশ নেবেন।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ।

টোয়াবের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইনস, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্মে অংশ নেবে। পর্যটন শিল্পের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই মেলার মূল লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের বিটিটিএফে ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টিরও বেশি এক্সিবিটর, ২৫০-এর বেশি কোয়ালিফায়েড বায়ার, প্রায় ২ হাজার ৫০০ ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছে আয়োজকেরা। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।

মেলায় ইতিমধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনেই, সৌদি আরব, মালয়েশিয়া, আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের বিটিটিএফের টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বিটিটিএফ বাংলাদেশের অ্যাভিয়েশন ও টুরিজম খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশের অ্যাভিয়েশন শিল্প বর্তমানে যে অবস্থানে পৌঁছেছে, সেখানে ইউএস-বাংলা এয়ারলাইনসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের আকাশপথের শেয়ারের ২০ থেকে ২২ শতাংশ এখন বাংলাদেশের হাতে রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস না থাকলে এই শেয়ার ১০ শতাংশের নিচে নেমে যেত বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস শিগগিরই ব্রুনেই, বাহরাইন, কুয়েত, সালালা, পেনাং ও জোহর বাহরুর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে লন্ডন, রোম, নিউইয়র্ক ও টরন্টোর মতো দীর্ঘপথের আন্তর্জাতিক রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

পর্যটন মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250