সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

কারামুক্ত হলেন বিএনপি নেতা আমিনুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তিন মাস ছয় দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন তার বড় ভাই মঈনুল হক।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) মঈনুল হক জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

গত ২রা নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ রাষ্ট্রপতির

এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে এসময়।

মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারো রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এসকে/ 

বিএনপি নেতা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250