শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

আমার নামে ভুয়া ফেসবুক পেজ ভেরিফাই করেছে, উদ্দেশ্য ভালো নয়: শাবনূর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূরের নামে অগণিত ভুয়া প্রোফাইল ও পেজ রয়েছে ফেসবুকে। এর মধ্যে একটি ভেরিফায়েড পেজও রয়েছে, যেটি তার নয়।

এ বিষয়ে শাবনূর বলেন, 'আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। সেই সুযোগে অনেক পেজ ও প্রোফাইল বানানো হয় আমার নামে। আমি মনে করি, যারা আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে, তাদের উদ্দেশ্য ভালো নয়।'

শাবনূরের নামে ভেরিফায়েড পেজ দেখে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হচ্ছেন তার ভক্তরা। বিষয়টি সম্প্রতি নজরে এসেছে তার। এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

ঢাকার একাধিক গণমাধ্যমকে শাবনূর বলেন, 'আমার কারো সঙ্গে শত্রুতা নেই। সবাইকে ভালোবাসি। কেন তারা এই কাজটা করেছে জানি না। আমি আপনাদের ভালোবাসার শাবনূর। যারা এমন করেছে, তারা আমার ভক্তদের প্রতারিত করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।'

ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আপনাদের জন্য আমার ভালোবাসা।' অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেন। অনেকদিন সিনেমায় অভিনয় থেকে দূরে আছেন। তার অভিনীত নতুন সিনেমা মুক্তি না পেলেও ভক্ত-অনুরাগীরা তার খবর সবসময়ই পান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

জে.এস/

শাবনূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250