বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৭তম আসর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের। সপ্তদশ আসরের উদ্বোধনী দিনেই ২২শে মার্চ (শুক্রবার) সন্ধ্যায় ধোনির চেন্নাই বনাম বিরাট কোহলির আরসিবির ব্লকবাস্টার ম্যাচ। ম্যাচের আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

সবশেষ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিত সিং। সেবার চেন্নাই বনাম গুজরাটের উদ্বোধনী ম্যাচে অরিজিতের সুরের জাদুর পাশাপাশি দেখা গিয়েছিল তামান্না ভাটিয়া এবং রাশ্মিকা মান্ধানার অসাধারণ পারফরম্যান্স। 

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানের হার বাংলাদেশের

এবার উদ্বোধনীতে মাতাবেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান। অবশ্য তিনি একা নন, জনপ্রিয় প্লেব্যাক কিংবদন্তি সোনু নিগমকেও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে দেখা যাবে। তাদের পাশাপাশি ডান্সফ্লোর মাতাবেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রুফকে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর চেন্নাই বনাম বেঙ্গালুরুর ব্লকবাস্টার ম্যাচ মাঠে গড়াবে রাত ৮টায়।

এইচআ/ 


আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250