শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫১তম আগা খাঁন গলফ টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সুখবর

রাজধানীতে তিন দিনব্যাপী '৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৫' শুরু হয়েছে। এই টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী-বিদেশী সদস্যরাসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার অংশ গ্রহণ করেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মো. আনোয়ার হোসেন (অব.), বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এস/কেবি


গলফ টুর্ণামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250