বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

যে কারণে জাপান চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে সরকারি চাকরিজীবীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। কর্মজীবী মায়েদের সহায়তার পাশাপাশি তলানিতে পৌঁছানো জন্মহার বৃদ্ধির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিতে যাচ্ছে। 

টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, আগামী বছরের এপ্রিল থেকে এই সুবিধা চালু হতে যাচ্ছে। ফলে সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কর্মীরা।

সেই সঙ্গে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে, যার আওতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মা-বাবা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন। 

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এক নীতিনির্ধারণী বক্তৃতায় বলেন, ‘আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব, যেন কেউ তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য না হয়।’ 

এদিকে জাপানের সরকার জন্মহার বাড়াতে পুরুষদের পিতৃত্বকালীন ছুটির মতো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে অনেক সমাজবিজ্ঞানী মনে করেন, জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জন্মহারের নিম্নগতির জন্য দায়ী।

আরো পড়ুন: বাংলাদেশি রোগী না দেখার ঘোষণার বিরোধিতা কলকাতার

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে মাত্র সাত লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। এর ফলে প্রজনন হার ১.২ শতাংশে নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে ২.১ শতাংশ জন্মহার থাকা প্রয়োজন।

অতিরিক্ত কর্মঘণ্টা জাপানের কর্পোরেট সংস্কৃতির একটি সমস্যা। এর ফলে কর্মীরা প্রায়ই স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন।

চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণে এ মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয় ‘কারোশি’। অতিরিক্ত কর্মঘণ্টার কারণে নারীরাও তাদের ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হন। তাই জাপান সরকার এই পদক্ষেপ নিয়েছে। 

সূত্র : সিএনএন

এসি/  আই.কে.জে/

কর্মসপ্তাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250