মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধূমকেতুর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পৃথিবীর আকাশে ১ লাখ ৬০ হাজার বছর পর প্রথমবারের মতো একটি বিরল ধূমকেতু দেখা যাবে। কমেট সি/২০৪ জি৩ (অ্যাটলাস) নামের ধুমকেতুটি খালি চোখে দেখতে পাওয়ার মতো উজ্জ্বল থাকতে পারে।

নাসা জানিয়েছে, সোমবার (১৩ই জানুয়ারি) ধূমকেতুটি সূর্যের কাছে সর্বাধিক নিকটবর্তী অবস্থানে (পেরিহেলিওন) পৌঁছায়। এই কাছাকাছি অবস্থানের ফলে এর উজ্জ্বলতা বৃদ্ধি পায়। 

বিশেষজ্ঞদের ধারণা, ধূমকেতুটি দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে।

নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (এটিএলএএস) গত বছর এই ধূমকেতুটি শনাক্ত করে। কক্ষপথের হিসাব অনুযায়ী ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ৮৩ লক্ষ মাইল দূর দিয়ে অতিক্রম করবে।

লন্ডনের কিংস কলেজ অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্স এবং কসমোলজি বিভাগ বিরল এই ধূমকেতুটি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির গবেষকরা এই ধূমকেতুকে ১ লাখ ৬০ হাজার বছরে একবার ঘটতে যাওয়া একটি বিশেষ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

জ্যোতির্বিদরা ধূমকেতুটির গতিপথ অনুসরণ করে যাচ্ছেন। শনিবার নাসার মহাকাশচারী ডন পিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কক্ষপথ থেকে ধূমকেতু দেখা সত্যিই বিস্ময়কর। অ্যাটলাস সি/২০৪ জি৩ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে।

ওআ/কেবি


ধূমকেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250