শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা

সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: বাফুফে

আত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার? জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে ৩ ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শিরোপার আনন্দে।

দরকার ছিল শুধু ড্রয়ের। সাগরিকার জ্বলে ওঠার ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষ করে বাংলাদেশ। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট অর্জন করে নিয়েছে পিটার বাটলারের দল।

আজ সোমবার (২১শে জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরেন স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে সাগরিকার নেওয়া শট ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক সুজাতা তামাং। পরের মিনিটে স্বপ্নার কর্নার থেকে বল পেয়েছিলেন মুনকি আক্তার। কিন্তু লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। পঞ্চম মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। এবার সাগরিকার হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন আনিশা রায়।

অষ্টম মিনিটে সাগরিকাকে আর আটকে রাখতে পারেননি নেপালের ফুটবলাররা। মাঝমাঠ থেকে স্বপ্নার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রগতিতে এগিয়ে যান তিনি। তার পেছনে ছুটছিলেন বাকি ফুটবলাররা। সামনে কেবল সুজাতা। তাকে সহজেই পরাস্ত করে জালে বল ফেলেন সাগরিকা। অবশ্য গোল হওয়ার আগেই উদ্‌যাপন শুরু করে দেন তিনি। বুঝিয়ে দেন লাল কার্ডের জন্য আগের ৩ ম্যাচে নিষেধাজ্ঞা কতটা গোলক্ষুধায় রেখেছিল তাকে।

১৯ মিনিটে বিপদের সামনে পড়ে বাংলাদেশ। আনিশার শট তালুবন্দী করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। মিনা দুইবার ওভারহেড কিক আফঈদা খন্দকার হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও বল চলে যায় পূর্ণিমা রায়ের কাছে ৷ তার ভলি পোস্টে লাগার পর শুকরিয়া রায়ের হেড তালুবন্দী করেন মিলি।

২১ মিনিটে ফাঁকা জাল পেয়েছিলেন মুনকি। কিন্তু তার শট গোললাইনের আগ থেকে ফেরান আনিশা। এরপর আক্রমণ হলেও সেভাবে আর বিপদ তৈরি করতে পারেনি দুই দল।

বিরতির পর দ্রুতই লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ৫১ মিনিটে নিজেদের অর্ধ থেকে পূজার পাসে ডান প্রান্তে বল পান উমেহলা। তার পাস থেকে বক্সের সামনে বল পান সাগরিকা। দারুণভাবে নেপালের অধিনায়ক বীরসানা চৌধুরীকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শটে কাঁপান জাল।

হ্যাটট্রিক পূরণ করতেও খুব বেশি সময় নেননি তিনি। ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা বলে আনিশার আগে দৌড়ে এগিয়ে যান এ ফরোয়ার্ড। চিপ শটে সুজাতার মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিতই করে দেন ঠাকুরগাওয়ের এই মেয়ে।

৭২ মিনিটে সাগরিকা হালি পূরণ করে ফেলেছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। ৭৪ মিনিটে তার শট ঠেকিয়ে দেন সুজাতা। ৭৭ মিনিটে আর কোনো ভুল করেননি সাগরিকা। মুনকির পাস থেকে দারুণ শটে পূরণ করেন হালি। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে এটি তার অষ্টম গোল। শেষ দিকে নেপাল চেষ্টা করলেও আর সফল হতে পারেনি।

ফুটবল বাংলাদেশ নারী ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250