বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে এনসিটি, ১৫ বছরের চুক্তি আজ *** ফ্রান্সের রাষ্ট্রদূত ধরে নিয়েছেন বাংলাদেশ সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দিল্লিতে বাংলাদেশ–ভারত বাণিজ্য বৈঠক আজ, পাটের শুল্ক ও বাণিজ্য বাধা নিয়ে ঢাকার চাপ *** ১৩ জন হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে অনুমোদন ট্রাম্পের *** ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী *** এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান *** বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত *** অর্থনীতি বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না কেন *** আওয়ামী লীগকে কি রাজনৈতিক পরিসর থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া সম্ভব, প্রশ্ন আন্তর্জাতিক গণমাধ্যমের *** ট্রাম্পের ‘ব্যর্থ’ গাজা পরিকল্পনা: বন্ধ হয়নি ইসরায়েলি হামলা, নিরস্ত্র হয়নি হামাস

রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব সেইন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল দ্য ফার্স্ট কল্ড’ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সরকার প্রধান হিসেবে দেশের জনগণকে অসামান্য সেবা প্রদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে তাকে। 

On April 12, @narendramodi was decorated with the Order of St Andrew the Apostle for exceptional services in promoting special & privileged strategic partnership between 🇷🇺 and 🇮🇳 and friendly relations between the Russian and Indian peoples.@mfa_russia @MEAIndia @IndEmbMoscow pic.twitter.com/jUFt5aawxw

মস্কোর ভারতীয় দূতাবাস এক এক্সবার্তায় জানিয়েছে, নরেন্দ্র মোদিকে এই সম্মাননা দেওয়া হয়েছিল ২০১৯ সালের ১২ই এপ্রিল। তবে সেবার সেটি গ্রহণের জন্য রাশিয়া যেতে পারেননি তিনি। তারপর গত ৫ বছরে আর রাশিয়া যাওয়া হয়নি তার। সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছেন নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম মস্কো সফর।

আরো পড়ুন: বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, প্রাণ বিপন্ন করে বাঁচালেন এই ব্যক্তি

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, ‘আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়ার জনগণকে আন্তরিক ধন্যবাদ। রাশিয়া এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি খুবই মজবুত এবং আমাদের অংশীদারিত্বের ভবিষ্যতও উজ্জল। আমাদের সম্পর্কের এই ধারা অব্যাহত থাকলে তা উভয় দেশের জনগণের জন্য অমিত কল্যাণ বয়ে আনবে।’ 

উল্লেখ্য, ‘অর্ডার অব সেইন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল দ্য ফার্স্ট কল্ড’সম্মাননাটি ১৬৯৮ সালে প্রবর্তন করেছিলেন রাশিয়ার তৎকালীন জার (সম্রাট) পিটার দ্য গ্রেট। ঐতিহাসিক রুশ সন্যাসী সেইন্ট অ্যান্ড্রুর প্রতি সম্মান জানিয়েই এই বেসামরিক সম্মাননার প্রচলন করেছিলেন জার পিটার। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে যারা অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন, তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

সূত্র:এনডিটিভি

এইচআ/ 

রাশিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘এক মিনিটে দুই ট্রেন গায়েব’ টিকিট না পেয়ে ফেসবুকে আশফাক নিপুনের আক্ষেপ

🕒 প্রকাশ: ০৮:৩১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রথম প্রেম ও বিচ্ছেদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে

🕒 প্রকাশ: ০৮:৩১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে এনসিটি, ১৫ বছরের চুক্তি আজ

🕒 প্রকাশ: ০৪:২৫ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

ফ্রান্সের রাষ্ট্রদূত ধরে নিয়েছেন বাংলাদেশ সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:১১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

দিল্লিতে বাংলাদেশ–ভারত বাণিজ্য বৈঠক আজ, পাটের শুল্ক ও বাণিজ্য বাধা নিয়ে ঢাকার চাপ

🕒 প্রকাশ: ০৪:০০ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250