বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

ঈদুল ফিতরে বুবলী-মিথিলা-মন্দিরাকে নিয়ে আসছেন রাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ছবিটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। এতে রাজের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। রাজ-বুবলী ছাড়াও ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

সবশেষ রাজের ‘দামাল’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২২ সালের ২৮শে অক্টোবর। এরপর ‘রক্তজবা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল ওটিটিতে। এবার আসন্ন ঈদুল ফিতরে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজের।

মুক্তির তালিকায় রয়েছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘ওমর’। যেখানে শরিফুল রাজের সঙ্গে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান ও এরফান মৃধা শিবলু। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ।

আরো পড়ুন: নাতনিকে ডেটে যাওয়ার টিপস দিলেন জয়া বচ্চন

এদিকে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’। ঈদুল ফিতরে মুক্তি পাবে এ সিনেমাটিও। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান দুটি চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওনসহ আরও অনেকেই।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে ৯ বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন ৯, তখন এক নতুন গল্প তৈরি হয়।

এসি/


রাজ ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250