রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম *** ৫ জেলার ডিসি প্রত্যাহার

বিদেশ থেকে নতুন মোবাইল আনলে দিতে হবে কর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

প্রতীকী ছবি

শুল্ককর ছাড়া এতদিন বিদেশ থেকে কোনো যাত্রী দুটি মোবাইল আনতে পারতেন। তবে নতুন ব্যাগেজ রুল অনুযায়ী নতুন মোবাইল আনতে হলে শুল্ক-কর পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ৫ হাজার টাকা, ৩০-৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকার বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।

বৃহস্পতিবার (৬ই জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সুবিধা বাদ দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন তিনি।

তবে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন বলেও প্রস্তাবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রীর প্রথম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। এসব ওয়েবসাইট থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেট সম্পর্কিত যেকোনো তথ্য পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd ইমেইলে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।

ওআ/ আই.কে.জে

মোবাইল বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250