রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতার সফর শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। আজ সোমবার (৫ই মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের-আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩রা মে সরকারি সফরে কাতার যান সেনাপ্রধান। সফরকালে  সেনাপ্রধান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

সফরের প্রথম দিন ৩রা মে সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরদিন ৪ঠা মে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুলরহমান বিন হাসান বিন আলি আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানির সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার। বৈঠকে সামরিক সহযোগিতা বাড়ানো, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমদ আল মানাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনাকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পায়।

এইচ.এস/

ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250