রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

এ বছরের সবচেয়ে দামি নায়িকা দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মা হওয়ার খবর জানানোর পরপরই বলিপাড়ায় একটি সুসংবাদ আসে দীপিকাকে নিয়ে। আইএমডিবি তালিকায় সবচেয়ে বেশি দেখা অভিনেত্রীর স্থানে নাম আসে তার। এবার তালিকায় সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে নাম লিখিয়ে নিলেন দীপিকা পাড়ুকোন।

ভারতীয় গণমাধ্যমের খবর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে হারিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকার তালিকার শীর্ষে অবস্থান করেছেন দীপিকা। যদিও এই তালিকায় কোনো দক্ষিণী অভিনেত্রীর নাম নেই। 

সম্প্রতি ইন্টারনেট মুভি ডাটাবেজ -আইএমডিবি এর সাহায্যে একটি তালিকা তৈরি করে ফোর্বস। সেখানে ভারতের ২০২৪ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনকে ঘোষণা করা হয়।

আইএমডিবির তথ্য অনুসারে, অভিনেত্রীর বর্তমান পারিশ্রমিক ভারতীয় মুদ্রায় ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা। তালিকায় এরপর রয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। যার প্রতি সিনেমায় পারিশ্রমিক ১৫ কোটি থেকে ২৭ কোটি টাকা। এবং প্রতি সিনেমায় ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

আরো পড়ুন: ‘রোজা’ করেই সিনেমা ছাড়তে চেয়েছিলাম: এ আর রাহমান

এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রতি সিনেমার জন্য যার পারিশ্রমিক ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা। এবং প্রতি ছবি ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট।

তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, যার পারিশ্রমিক ৮ কোটি থেকে ১৮ কোটি টাকা। রয়েছেন বিদ্যা বালান, যার পারিশ্রমিক প্রতি ছবিতে ৮ কোটি থেকে ১৪ কোটি টাকা।

তবে চলতি বছরে শীর্ষ ১০ সর্বাধিক আয়ের অভিনেত্রীর তালিকায় শেষের দিকে রয়েছেন অনুষ্কা শর্মা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। 

প্রসঙ্গত, দীপিকা ও আলিয়ার হাতে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে। দীপিকাকে এই মাসের শেষের দিকে প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দেখা যাবে। এছাড়াও পাইপলাইনে রয়েছে ‘সিংহম ৩’ এবং আরো কয়েকটি চলচ্চিত্র।

এসি/ আই.কে.জে

সিনেমা দীপিকা পাডুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250