সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নারী নাকি পুরুষ কে বেশি কথা বলে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

পুরুষ নাকি নারী কারা বেশি কথা বলে, এ বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে কথা বলার ক্ষেত্রে নারী নাকি পুরুষরা এগিয়ে, এ বিষয়ে জানালো এক গবেষণা।

নতুন এক গবেষণা জানাচ্ছে, নারী-পুরুষ উভয়ই গড়ে প্রতিদিন ১৬ হাজার শব্দ বলেন। বিগত ৮ বছর সময় ধরে ডিজিটাল ভয়েস রেকর্ডার ব্যবহার করে আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন।

গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র-ছাত্রীরা দিনে কত শব্দ বলেছেন তা অধ্যয়ন করেছেন গবেষকরা। যেখানে দেখা গেছে, নারীরা দিনে ১৬ হাজার ২১৫ শব্দ বলেন ও পুরুষরা ১৫ হাজার ৬৬৯ শব্দ বলেন।

আরো পড়ুন : শীতে শখের বাগানে লাগাতে পারেন এই ৫ ফুল গাছ

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ম্যাথিয়াস আর মেহলের মতে, যদিও নারীরা পুরুষদের তুলনায় সামান্য বেশি শব্দ বলেন, তবে পরিসংখ্যানগতভাবে পার্থক্যটি নগণ্য।

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, পুরুষরা দিনে মাত্র ৭ হাজার শব্দ বলেন অন্যদিকে নারীরা ২০ হাজার শব্দচয়ন করেন দৈনিক। তবে মেহলের গবেষণা জানাচ্ছে নারী-পুরুষ প্রায় সমানই কথা বলেন দিনে।

সূত্র: এবিসি নিউজ/বিবিসি

এস/ আই.কে.জে/ 

নারী নাকি পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250