শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বৈঠকের সময় বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (ড. ইউনূস) সঙ্গে অসম্মানজনক আচরণ করলেও ভারত তাকে সব সময়ই সম্মান ও মর্যাদা দিয়ে আসছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় (৪ঠা এপ্রিল) মোদি তাকে এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (৫ই এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা জানান।

প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি তার কাজের ভূয়সী প্রশংসা করেন।’ 

ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেন, ‘আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবে আমরা আপনাকে সব সময় সম্মান ও মর্যাদা দিয়ে আসছি।’

শফিকুল আলম তার পোস্টে আরও বলেন, ‘যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দির বিচার প্রত্যক্ষ করব!’

প্রেস সচিব লিখেছেন, ‘এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশকে নিয়ে সম্পর্কের এক নতুন পথ রচনার ইচ্ছা রাখে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একটি নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়!’

তিনি আরও লিখেছেন, ‘অধ্যাপক ইউনূস সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই। তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

এইচ.এস/

প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250