রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নিয়েছেন নারীরাও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। পুরুষদের পাশাপাশি এখানে নামাজ আদায় করেন নারীরাও।

বৃহস্পতিবার (১১ই এপ্রিল) ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।

পুরান ঢাকা থেকে নামাজ পড়তে আসা আলেয়া বেগম গণমাধ্যমকে বলেন, মেয়েকে নিয়ে নামাজ পড়তে এসেছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে। দেশ যেন ভালোভাবে চলে। আল্লাহ সবার মঙ্গল করুক। ঈদ মুবারক।

সেগুন বাগিচা থেকে নামাজ পড়তে আসা রেহানা বেগম বলেন, আমি প্রতিবছরই এখানে নামাজ পড়ি। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে। আমার মৃত বাবা-মাসহ সবার জন্য দোয়া করি।

আরো পড়ুন: ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া

জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।

এসি/ আই.কে.জে/




ঈদ জামাত ঈদগাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250