রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

২৬শে ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরে ফেলেছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জুটি।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগতভাবে আংটি বদল করেছেন তারা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।

সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জনের জবাবে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এলে তবেই তারা মুখ খুলবেন।

রাশমিকার ভাষ্যমতে, ‘এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বার বার করে যাচ্ছে, তেমনই সুখবরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬শে ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে। 

২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, আগামী ২৬শে ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। 

সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

তবে এই গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।’

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে দেখা গিয়েছে আংটি। সেই আংটি নিয়ে প্রশ্নের কোনো জবাব না দিলেও, আড়ালও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারলেও পাপারাৎজিদের হাত থেকে রক্ষা পাননি বিজয় ও রাশমিকা। এবার তাদের বিয়ের অপেক্ষায় অনুরাগীরা।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250