শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২৪শে) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করেছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো ক্রিকেট বোর্ডও। তবে গতকাল বুধবার (২৩শে জুলাই) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, ভারত এ সভায় অনলাইনে যোগ দিচ্ছে।

বুধবার রাতে এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত নৈশভোজ শেষে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘তারা থাকছে, নিশ্চিত করেছে। অন্যরাও যোগ দিচ্ছে (যারা বর্জনের চিন্তা করছিল)। এখানে আদতে বাংলাদেশই জিতেছে।’ সভাপতি হিসেবে বুলবুল বিসিবির দায়িত্ব নেওয়ার পর প্রথম এত বড় একটি আয়োজন বাংলাদেশে। আজকের সভায় ঠিক হওয়ার কথা ২০২৫ এশিয়া কাপের সূচি।

আয়োজনটা মূলত এসিসির। বিসিবি এখানে যাবতীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে। যেহেতু ঢাকায়, সভা ঠিকঠাক আয়োজনের মূল ভার আসলে বিসিবিরই। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, এসিসির সভা বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেয় তারা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদলেছে তারা। তাদের শীর্ষ কর্তারা সশরীরে না এলেও ভার্চুয়ালি যোগ দেবেন সভায়। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসি সভায় যোগ দিতে পারেন।

সভায় ঠিকঠাক সিদ্ধান্ত এলে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। টুর্নামেন্টের আয়োজন স্বত্ব ভারতেরই। এই টুর্নামেন্ট না হলে এসিসির প্রতিটি সদস্য বোর্ড হারাবে প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব। আর্থিক লাভের কথা চিন্তা করে উপমহাদেশের ভূরাজনৈতিক বিদ্বেষ আপাতত দূরে রাখতে পারে ভারত।

জে.এস/

বিসিবি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250