শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু *** ‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি *** শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই *** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বছরে ৩ কোটি মানুষকে ওমরার সুযোগ দেবে সৌদি আরব

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ওমরাহ পালনকারী মুসলমানদের সংখ্যা তিন গুণ বাড়িয়ে বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় রিয়াদ। দেশটির ওমরাহবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল রহমান বিন ফাহদ সৌদি টেলিভিশন আল এখবারিয়াকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

গত বছর দেশটিতে পবিত্র ওমরাহ পালন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ।

আরো পড়ুন : মেয়েদের উত্তরাধিকারের আয়াত কীভাবে নাজিল হলো?

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরা ভিসা চালু করা হয়েছে। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বেশি ওমরাযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে ওমরাহযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

এছাড়া চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন ওমরাহ পালন করেন। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে গত বছর ওমরাহ পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

সূত্র : গালফ নিউজ

এস/ এইচআ/ আই.কে.জে/ 


সৌদি আরব ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250