রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

মাঠে বসে মেসিবাহিনীর খেলা দেখে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হালের খবর হলো, এই চিত্রনায়ক মাঠে বসে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (১০ই জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসিবাহিনী। এই ম্যাচে ২-০ গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

আরও পড়ুন: ‘দাদাগিরি’ থেকে প্রতিদিন কত আয় করেন সৌরভ গাঙ্গুলী?

এসময় গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বসে থাকা জায়েদ খানকে বাংলাদেশের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। পরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেখা হবে ফাইনাল ম্যাচে। চিত্রনায়কের এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন।

মনির সৈকত নামে একজন লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা। অভিনন্দন জায়েদ খান। মোস্তাফা ইমরান লিখেছেন, ফাইনালেও আপনাকে স্টেডিয়ামে দেখবো আশাকরি।

আলমগীর হোসেন সোহেল লিখেছেন, ভালো লেগেছে এবং ধন্যবাদ বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য।

মোঃ নুরনবী জুয়েল নামের আরেক ভক্ত লিখেছেন, দেশের পতাকা হাতে জায়েদ খান। ভালোবাসা অবিরাম ভাই।

এসি/



জায়েদ খান মেসিবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250