বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘দাদাগিরি’ থেকে প্রতিদিন কত আয় করেন সৌরভ গাঙ্গুলী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্রিকেটের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন এক সময় সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের এই কিংবদন্তি এখন বেশ সরব শোবিজ দুনিয়ায়। খুব অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম উপস্থাপনায় নজর কেড়েছেন তিনি। তার সঞ্চালিত ‘দাদাগিরি’ এই সময়ের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো।

খেলা থেকে অবসর নেওয়ার পর থেকে ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন সৌরভ গাঙ্গুলী। ক্যামেরার সামনে বেশ সাবলীল তিনি। ক্রিকেট মাঠ ছেড়ে এসে সময়ের সঙ্গে সঙ্গে শোবইজের মাঠেও নিজেকে প্রমাণ করেছেন ‘দাদা’।

আরো পড়ুন : নিজেকে ফিট রাখতে কী করছেন সুবাহ

‘দাদাগিরি’-তে এক অন্য লুকে নিজেকে মেলে ধরেছেন সৌরভ গাঙ্গুলী। মনভোলানো হাসি আর দুষ্টুমিষ্টি গল্পে সবার নজর কাড়েন তিনি। তবে জানেন কী, এই শো থেকে তার আয় কত?

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘দাদাগিরি’ সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক নেন সৌরভ গাঙ্গুলী। প্রতি পর্বে ৫০ লাখ টাকা করে পারিশ্রমিক পান সাবেক এই ক্রিকেট তারকা। এ হিসেবে শুধু ‘দাদাগিরি’ থেকেই মাসে তার আয় দাঁড়ায় ৪ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ৮ই জুলাই ছিল সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। ৫২ বছরে পা রাখলেন তিনি। এদিন সকাল থেকেই তারকা থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসিয়েছেন প্রিয় দাদাকে।

এস/ আই.কে.জে

দাদাগিরি সৌরভ গাঙ্গুলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250