শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

সম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, তাই পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।

এত দিন এশিয়া কাপে পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হতো। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন, এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পিসিবির একটি সূত্র বলেছে, এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। সবাই মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। না হলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।

সম্প্রচারকারীদের এই দাবি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে দাবি করেছেন ওই আধিকারিক। সূত্রটি বলেছে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।

তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু জানায়নি। শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কী না, তা নিয়ে সংশয় রয়েছে। পেহেলগামে দুর্বৃত্তদের হামলা এবং পরবর্তী দুই দেশের সামরিক যুদ্ধ সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছিল, বড় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে।

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250