রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

মঞ্চেই অসুস্থ সাবিনা ইয়াসমিন, হাসপাতাল থেকে সুস্থ হয়ে এখন বাসায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় পর গান গাইতে মঞ্চে উঠেছিলেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সেই মঞ্চেই অসুস্থ হয়ে তাকে যেতে হলো হাসপাতালে।

সাবিনা ইয়াসমিনের গান দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন। এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। 

সাবিনা ইয়াসমিনের এই অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান।’

আরও পড়ুন: দক্ষিণ ভারতের নায়কদের দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে : শাহরুখ

জাহাঙ্গীর বলেন, ‘এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

সাবিনা ইয়াসমিন ‘আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর গেল শুক্রবার মঞ্চে ফেরেন। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন আজ শনিবারও একই মঞ্চে গাওয়ার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। কিন্তু আয়োজকরা আজকের অনুষ্ঠানটি বাতিল করেছেন।

এসি/ আই.কে.জে

সাবিনা ইয়াসমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250