বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎ *** মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল নিয়ে সংসদ সদস্যদের চিফ হুইপের সতর্কতা

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও আটটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।

আরও পড়ুন: বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল, ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) গত  ৪ঠা ডিসেম্বর দুপুরে তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাড্ডায় নিজ বাসার উদ্দেশে রওনা দেন। বংশাল চৌরাস্তায় এসে তিনি একটি বাসে ওঠেন। বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ ১০-১২ জন ওই বাসে উঠে নিজেদের র‌্যাবের সদস্য বলে পরিচয় দেন। তাদের মধ্যে একজন ‘র‌্যাব’ লেখা জ্যাকেট পরা ছিলেন। তার কাছে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল।

র‌্যাব পরিচয় দেওয়া লোকগুলো বাসের যাত্রীদের বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যান তারা। পরে তার সঙ্গে থাকা সব টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি রমনা থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসি/ আই.কে.জে

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250