শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে। এগুলোর মধ্যে ৪টি মহাসড়ক আর ৮টি সেতু।

নাম পরিবর্তনের বিষয়ে সোমবার (২৪শে ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মুন্সিগঞ্জ সড়ক বিভাগের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’।

সিলেট সড়ক বিভাগের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’।

মাদারীপুর সড়ক বিভাগের ‘শেখ হাসিনা মহাসড়ক’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক’।চট্টগ্রাম সড়ক বিভাগের ‘শেখ হাসিনা সরণি’ এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’।

রংপুরের করতোয়া নদীর ওপর নির্মিত ‘ওয়াজেদ মিয়া সেতু’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘কাঁচদহ সেতু’। পটুয়াখালীর আন্দারমানিক নদীর ওপর নির্মিত ‘শেখ কামাল সেতু’ এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘আন্দারমানিক সেতু’।

পটুয়াখালীর সোনাতলা নদীর ওপর নির্মিত ‘শেখ জামাল সেতু’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘সোনাতলা সেতু’। পটুয়াখালীর খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’ এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘খাপড়াভাঙ্গা সেতু’।

পিরোজপুরের বলেশ্বর নদের ওপর নির্মিত ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘ইন্দুরকানি সেতু’। পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘বেকুটিয়া সেতু’।

বরিশালের ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘দপদপিয়া সেতু’। নারায়ণগঞ্জের ‘সুলতানা কামাল সেতু’ এর নাম বদলে ‘ডেমরা সেতু’ করা হয়েছে।

হা.শা./কেবি


নাম পরিবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250