শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের ধারণা, পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ, তা নির্ধারণ করতে পারেনি পুলিশ। তবে হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই তাদের রাজহাঁস খুঁজতে শাহনেওয়াজ ভূইয়ার বাড়ি গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন। তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন তিনি। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেন। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান সবাই। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুড়ে লাশ বের করে।

এ প্রসঙ্গে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না মহিলা, তা বোঝা যাচ্ছে না। পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় রনিকে আটক করা হলেও তার বাবা শাহনেওয়াজ ভূঁইয়া পলাতক রয়েছেন।’

ওআ/কেবি

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250