শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

জয়ার জন্মদিনের কেক খেলো কুকুর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১লা জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

এর মধ্যে জয়া আহসান তার ইনস্টাগ্রামে ৬টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’ আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

আরো পড়ুন: সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি!

তিনি আরো লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

এসি/

জন্মদিন কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250