রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ই এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছান মাউরো ভিয়েরা। এই সফর ব্রাজিলের মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তির প্রথম বাংলাদেশ সফর বলে জানা গেছে।

সফরের শুরুতে ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে দুই মন্ত্রীই অংশ নেবেন একটি সংবাদ সম্মেলনে।

আরো পড়ুন: ১৭ই এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে আজ

এই সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতার কথা নিশ্চিতভাবে জানা যাবে। পরের দিন সোমবার (৮ই এপ্রিল) সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। এছাড়াও ওই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। এরপর রাতে ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

এইচআ/ আই.কে.জে/ 

ঢাকা সফর ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250