রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

চিত্রনায়িকা নিপুণকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, লন্ডনযাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাবার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ। তার লন্ডনযাত্রা বাতিল করা হয়েছে। শুক্রবার (১০ই জানুয়ারি) সকাল ১০টায় তাকে আটক করা হয়। 

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’ 

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণ শুক্রবার সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।  সূত্র জানায়, তিনি সড়ক পথে ঢাকায় চলে গেছেন ।

এদিকে চিত্রনায়িকা নিপুণকে আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সিলেট ও শোবিজ অঙ্গণে তোলপাড় চলছে।

গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেফতার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। 

আই.কে.জে/      

চিত্রনায়িকা নিপুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250