বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সালমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান। ২০১৭ সালে দাবি করা সেই অভিযোগের প্রেক্ষিতে মামলার সুযোগ পেলেন সালমানের পরিবার। অবশেষে দায়ের করা হয়েছে হত্যা মামলা। এই মামলায় আসামি হয়েছেন সালমানের স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ ১১ জন।

শাহরান ২০১৭ সালে লাইভে বলেছিলেন, সামিরাকে ‘কিস’ করার জন্য আজিজ মোহাম্মদকে ভাইকে সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিল। এই বিষয়টা সবাই জানে। ওই দিন টাকাসহ সামিরাকে হাতেনাতে ধরে ফেলে সালমান ভাই, এ টাকা কিভাবে পেয়েছিল সামিরা তার কোনো সদুত্তর দিতে পারেনি …সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে নিয়েছিল সামিরা আজিজের কাছ থেকে।

শাহরান বলেছিলেন, সালমান শাহ হত্যার পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। যখন সালমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাদের সঙ্গে চালাকির আশ্রয় নেওয়া হয়। আমার বাবা-মাকে আলাদাভাবে সরিয়ে দিয়ে দ্রুত পোস্ট মর্টেম করতে নিয়ে যাওয়া হয়। আমি পোস্ট মর্টেমের সময় থাকতে চেয়েছিলাম। আমাকে থাকতে দেওয়া হয়নি।

শাহরান লাইভে দাবি করেছিলেন, সালমান শাহর ওজনের কথা উল্লেখ করে বলেন, যদি সে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে, তাহলে ফ্যান একটুও বাঁকা হলো না কেন? ফ্যান তো ভেঙে পড়ার কথা। সালমান শাহ যদি আত্মহত্যাই করে থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে কেন করল? মানুষ তো ঘুম থেকে উঠে এরকম করতে পারে না, করলে রাতেই করতে পারত।

 সালমান শাহকে হত্যা করা হয়েছে উল্লেখ করে শাহরান বলেন, যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকে, তাহলে তার রুমের দরজায় কেন দায়ের কোপ থাকবে? দেয়ালে কেন ধস্তাধস্তির চিহ্ন থাকবে? আমি নিজে দেখেছি সেসব। আমার ভাই মার্লবোরো গোল্ড ব্র্যান্ডের সিগারেট খেত, সেখানে অন্য ব্র্যান্ডের সিগারেটের খোসা এলো কোথা থেকে? কারা খেয়েছিল এই সিগারেট?

শাহরান বলেছিলেন, আমার ভাইকে আমি চিনি, আমার সঙ্গে সে অনেক ঘনিষ্ঠ। যদি তার মনে এ রকম চিন্তা থাকত, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করত। আমরা একই বিছানায় ঘুমাতাম। দাফনের আগে আমি তাকে গোসল করিয়েছিলাম। তার ফাঁসির কোনো চিহ্ন ছিল না, একটা টেলিফোনের তার জড়ানোর চেষ্টা করা হয়েছিল।

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250