মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। রোববার (৯ই নভেম্বর) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ডিএমটিসিএল।

কোম্পানিটির আদেশে বলা হয়েছে, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।'

তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতাসহ যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্যই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250