শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বপ্নদলের আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

‘হরগজ’ নাটকের দৃশ্য। ছবি: স্বপ্নদলের সৌজন্যে

আজ সোমবার (১৮ই আগস্ট) নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ই ও ১৯শে আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’। 

উৎসবে প্রদর্শিত হবে স্বপ্নদলের দুটি নাটক ‘হরগজ’ ও ‘চিত্রাঙ্গদা’। এ ছাড়া থাকছে সেলিম আল দীনকে নিয়ে স্মরণ-শোভাযাত্রা, তার সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা।

সেলিম আল দীনকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ৩২তম এই আসরের স্লোগান ‘সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের শিল্পে রয়, বাঙলা নাট্যের জয়যাত্রা অনন্ত-অক্ষয়’। প্রথম দিন  সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এ দিন সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সমাপনী দিন ১৯শে আগস্ট সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১১৯তম প্রদর্শনী। এই নাটকটিও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জে.এস/

সেলিম আল দীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250