সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সুখী হতে টাকা নাকি ভালোবাসা কোনটি জরুরি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আপনার মতে, জীবনে সুখী হতে টাকা, নাকি ভালোবাসা কোনটি জরুরি? জীবনে সুখী হতে টাকা ও ভালোবাসা দুটোই নাকি গুরুত্বপূর্ণ, এমনটিই জানাচ্ছে এক সমীক্ষা।

১২০০ প্রাপ্তবয়স্কদের উপর সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে মার্কিন এক ব্যক্তিগত আর্থিক সফটওয়্যার কোম্পানি কুইকেন। মানুষের কাছে টাকা নাকি ভালোবাসার মূল্য বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সমীক্ষাটি চালানো হয়।

এই সমীক্ষায় অংশ নেওয়া ৭৩ শতাংশ মানুষ জানায়, আর্থিকভাবে সাবলম্বী হওয়ায় তারা ভালোবাসার মানুষটির সঙ্গেও সুখী আছেন। অর্থাৎ বেশিরভাগ মানুষই জানিয়েছেন, দাম্পত্য জীবন সুখের করতে অর্থনৈতিক অবস্থাও উন্নত হওয়া জরুরি।

অন্যদিকে সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৯ শতাংশ জানান, তাদের কাছে টাকার চেয়ে ভালোবাসার মূল্য বেশি। শতকরা ৭৫ জনের মতে, অর্থের লেনদেন করা ভালোবাসার তুলনায় অনেক বেশি কঠিন। আর শতকরা ৩৭ জন মানুষের মতে, সুখী হতে তারা সবকিছু ত্যাগও করতে পারেন।

আরো পড়ুন : টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না? জেনে নিন কী করবেন

তবে এই সমীক্ষায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মতামত হলো, ভালোবাসা টিকিয়ে রাখতে ও সংসারে সুখ আনতে পর্যাপ্ত অর্থ থাকাটাও জরুরি। মুখে ভালোবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকাও বেশ গুরুত্ব পায় মানুষের কাছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফাইন্যান্সিয়াল এডুকেটরস কাউন্সিলের একটি সমীক্ষা অনুসারে, মাত্র ২১ শতাংশ মানুষ তাদের সঙ্গীর সঙ্গে অর্থ নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নারীদের মধ্যে ৮৭ শতাংশ ও পুরুষদের মধ্যে ৫৭ শতাংশ বলেছেন, সংসারে সম্পূর্ণ টাকা দিতে মোটেই ভালো লাগে না তাদের।

সঙ্গী টাকার জন্য ভালোবাসুক এটি চান না ৮৩ শতাংশ নারী ও ৬৭ শতাংশ পুরুষ। অন্যদিকে ৫০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষরা ভাবেন, তাদের সংসার চালানোর জন্য কোনো নির্দিষ্ট একজন থাকুক। এমনকি ৬০ শতাংশ অংশগ্রহণকারী জানান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সঙ্গীই তাদের প্রথম পছন্দ।

সূত্র: ভ্যালু পেঙ্গুইন

এস/কেবি

টাকা নাকি ভালোবাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250