বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

স্বামীর সঙ্গে বিদেশে স্থায়ী হচ্ছি এটা নিশ্চিত : সানাই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুইডেন প্রবাসী এক ব্যবসায়ী সোহেল এফ খানকে বিয়ে করেছেন সানাই মাহবুব। রোববার (২২শে সেপ্টেম্বর) পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়। সংবাদমাধ্যমকে খবরটি সানাই নিজেই নিশ্চিত করেছিলেন। এবার এ অভিনেত্রী জানালেন প্রবাসী স্বামীর সঙ্গে তিনিও প্রবাসে থিতু হবেন। 

সংবাদমাধ্যমকে সানাই বলেন, আমার ভাই নেই। ছোট একটা বোন আছে। পারিবারিক কিছু কাজ রয়েছে। আমার স্বামী আগামী ১২ই অক্টোবর দেশের বাইরে চলে যাচ্ছে। সেখানে আমিও ঘুরতে যাব। তবে বিদেশে একেবারে স্থায়ী হতে কিছুটা সময় লাগবে। সেটা ধরেন ১-২ বছর লাগতে পারে। তবে বিদেশে স্থায়ী হচ্ছি এটা নিশ্চিত।

তিনি আরও বলেন, একটা অনুষ্ঠান করে স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আমি সুখে সংসার করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটি মেয়ের জীবনে সংসার খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২২ সালের ২৭শে মার্চে সানাই বিয়ে করেছিলেন আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। 

আরও পড়ুন: ছেঁড়া জিন্সে ঝড় তুললেন রাশমিকা

সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন— এমন খবর প্রকাশ পেয়েছিল ২০১৯ সালে। সেসময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, 'পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আজ (২৩শে ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।'

তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি। ওই খবর প্রকাশের তিনবছর পর আবু সালেহকে বিয়ে করেন এ অভিনেত্রী। আবু সালেহর সঙ্গে বিয়ে ভাঙার বছরখানেক পর ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সানাই। এবার স্বামীর সঙ্গে বিদেশে সংসার পাতার দেখছেন স্বপ্ন। 

এসি/ আই.কে.জে/

সানাই বিদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250