বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

ছেঁড়া জিন্সে ঝড় তুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানার নতুন ফেটোশুট ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে। তার পোজ দেখে অনুরাগীরা রোমাঞ্চিত। সেখানে রাশমিকা নিজেকে ধরা দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে।

সদ্য মিলান ফ্যাশন সপ্তাহ এবং ভার্সেস শোতে অংশ নিয়েছিলেন রাশমিকা। এই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন তা সকলের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই ছবিগুলি শেয়ার করেছেন। আর এতেই যেন মন্তব্যঘর উত্তপ্ত করে ফেলেন অনুরাগীরা।

ছবিতে দেখা যায়, গভীর স্কুপ নেক লাইনযুক্ত কালো রঙের স্লিভলেস ক্রসেট টপস পরেছেন রাশমিকা। সাথে ছেঁড়া জিন্স। টপসের ওপর কালো ব্লেজার। বডি হাগিং টপের সাথে ছেঁড়া জিন্সে রাশমিকাকে এতটাই সাহসী লাগছে যে, নেটিজেনরা মন্তব্য ঘরে উল্লেখই করেন ‘হটনেস ওভারলোডেড’। কেউ কেউ তুলনা করেছেন লেডি বস হিসেবেও।

আরও পড়ুনস্ত্রীর মামলায় ‘পাপ মুক্ত’ সিনেমার রাসেল মিয়া গ্রেফতার

তবে তেমন কোনো গয়না না থাকলেও মাত্র ছোট দুটি কানের দুল পরেছেন রাশমিকা। সাথে ছোট লাল ব্যাগ, মোহনীয় পোজ, লুক, হাসি ও স্টাইল ঝড় তুলে দেয় অনুরাগীদের।

বর্তমানে রাশমিকার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেখানে ‘পুস্পা-টু’ নিয়ে আশা তুঙ্গে। এছাড়াও ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘চাওয়া’, ‘সিকান্দার’, ‘কুবেরা’ সিনেমায় বড় ভূমিকায় রয়েছেন রাশমিকা।

এসি/কেবি

রাশমিকা মান্দানা লেডি বস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250